spot_img

বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী মেহজাবীন

অবশ্যই পরুন

নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রেম করছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শোবিজাঙ্গনে সেই খবর কারোই অজানা নয়। এবার সেই সম্পর্ককেই বিয়েতে রূপ দিচ্ছেন এই জুটি। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র থেকেই জানা গেছে সেই তথ্য।

চলতি মাসেই রাজীবের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মেহজাবীন। সবকিছু ঠিক থাকলে, আগামী ২৪ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন মেহজাবীন-রাজীব।

তবে বিয়ের একদিন আগে রোববার (২৩ ফেব্রুয়ারি) সম্পন্ন হবে গায়ে হলুদ। ঢাকার অদূরের এক রিসোর্টে নাকি চলছে বিয়ের আয়োজন।

২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হন মেহজাবীন। এরপর শোবিজ অঙ্গনে পা রাখেন। ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য হিট নাটক।

সর্বশেষ সংবাদ

অবশেষে ব্রাজিলের বিদায় নেওয়া নিয়ে মুখ খুললেন কোচ আনচেলত্তি

ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন চূর্ণ হয়েছে শেষ ষোলোতেই। সেই হতাশার পর অবশেষে মুখ খুললেন কোচ কার্লো আনচেলত্তি। চমকে দেওয়া এক...

এই বিভাগের অন্যান্য সংবাদ