spot_img

ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত প্রায় ৬২ হাজার

অবশ্যই পরুন

গাজা উপত্যকায় হালনাগাদ করা হলো প্রাণহানির সংখ্যা। এখনও নিখোঁজ রয়েছে কয়েক হাজার ফিলিস্তিনি। সেই হিসাবে, প্রাণহানির শঙ্কা ৬১ হাজার ৭০৯ জন ফিলিস্তিনির। খবর আল জাজিরার।

নিহতের তালিকায় প্রায় ১৮ হাজারই শিশু। ইসরায়েলি বর্বরতায় আহত হয়েছে কমপক্ষে এক লাখ ১২ হাজার ফিলিস্তিনি।

গাজা প্রশাসনের তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় নিহত ৭৬ শতাংশ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে ১৪ হাজারের বেশি মরদেহ। যাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, এসব নিখোঁজ ব্যক্তির সংখ্যা হালনাগাদ করে মৃতদের তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে। গাজা উপত্যকায়, ১৫ মাসের ইসরায়েলি আগ্রাসনে হাজারের বেশি স্বাস্থ্যকর্মী ও দুই শতাধিক সংবাদকর্মীর মৃত্যু হয়েছে।

সর্বশেষ সংবাদ

‘বাংলাদেশ আগে বোলিং পেলে অস্ট্রেলিয়া ৬০ রানে গুটিয়ে যেত’

ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় মাত্র দেড় দিনেই শেষ হয়ে গেছে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্ট। যেখানে মুড়িমুড়কির...

এই বিভাগের অন্যান্য সংবাদ