spot_img

সৌদি আরবে গ্রেপ্তার ২১ হাজার ৫৬৪

অবশ্যই পরুন

সৌদি আরবে বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ২১ হাজার ৫৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মধ্যপ্রাচ্যের এই ধনী দেশটিতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৩ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১৩ হাজার ৮৮৩ জনকে , ৪ হাজার ৬৬৮ জনকে সীমান্ত নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে এবং ৩ হাজার ১৩ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশটিতে ঢুকার চেষ্টা করার সময় ১ হাজার ৪৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৪১ শতাংশ ইয়েমেনের, ৫৫ শতাংশ ইথিওপিয়ার এবং বাকি ৪ শতাংশ অন্যান্য দেশের নাগরিক রয়েছেন।

একই সময়ে সৌদি আরব থেকে অবৈধভাবে পালিয়ে যাওয়ার সময়ে ৯০ জনকে গ্রেপ্তার এবং পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিতা করে এবং কাউকে পরিবহন সুবিধা ও আশ্রয় দেয়, তাহলে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হবে। এছাড়া ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। একই সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে।

সর্বশেষ সংবাদ

ভারতের কাছে হেরে হ্যাটট্রিক শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

সুযোগ ছিল টানা তৃতীয় শিরোপা জিতে সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপার স্বাদ নেওয়ার। সেদিকে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত পারলো না...

এই বিভাগের অন্যান্য সংবাদ