spot_img

আসল ট্রাম্পের আমন্ত্রণ চান ‘নকল ট্রাম্প’

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারা ও শারীরিক অবয়বের মিল থাকায় নেট দুনিয়ায় ভাইরাল হয়েছেন পাকিস্তানের এক ব্যক্তি। নাম তার সালিম বাগ্গা। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে রাস্তার পাশে ক্ষীর বিক্রি করেন তিনি। তার সঙ্গে ছবি তুলতে ও দেখা করতে বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ ভিড় করে তার দোকানে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সাংবাদিককে পাকিস্তানের এই ‘নকল ট্রাম্প’ জানিয়েছেন, তিনি আসল ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের আমন্ত্রণ চান। তিনি বলেন, “আমার ইচ্ছা ডোনাল্ড ট্রাম্প আমাকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানাবেন। তার কাছে গেলে এবং দেখা করতে পারলে আমি খুবই আনন্দিত হব।”

এদিকে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আজ সোমবার (২০ জানুয়ারি) শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণে ইতিমধ্যে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ট্রাম্প। অন্যবার খোলা জায়গায় শপথ অনুষ্ঠান হলেও; আজ সেখানে তাপমাত্রা অত্যাধিক কম থাকায় পুরো অনুষ্ঠানটি ইনডোরে হবে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্প দ্বিতীয় ব্যক্তি যিনি মাঝে একবার হেরে গিয়েও দ্বিতীয়বারের মতো আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ট্রাম্পের শপথ গ্রহণের মাধ্যমে আজ আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে জো বাইডেনের শাসনামল।

সূত্র: বিবিসি

সর্বশেষ সংবাদ

এত টাকা দিয়ে কী করবেন, মাস্ক-জাকারবার্গকে বিলি আইলিশের প্রশ্ন

মার্কিন পপতারকা বিলি আইলিশ সম্প্রতি ‘এল’ (Elle) ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদনে নিজের ক্যারিয়ার, রাজনীতি এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা...

এই বিভাগের অন্যান্য সংবাদ