spot_img

‘বিশ্বের কোনো রাজনৈতিক দলের এত শাখা নেই যত বিএনপি-আ.লীগ-জামায়াতের আছে’

অবশ্যই পরুন

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, পৃথিবীর কোনো রাজনৈতিক দলের এত শাখা নেই যত বিএনপি ও আওয়ামী লীগ ও জামায়াতের আছে। যা বিদেশে বাঙালীদের ইমেজ নষ্ট করে। তারা একইভাবে একে অপরের শত্রু ভাবাপন্ন।

শনিবার সেন্টার ফর নন রেসিডেন্স বাংলাদেশ বিশ্ব কনফারেন্স সিরিজ ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন পররাষ্ট্র উপদেষ্টা। সভায় তিনি আরও বলেন, এই শত্রুভাবাপন্ন মনোভাব আমাদের ব্রান্ডিয়ে অনেক নেতিবাচক প্রভাব ফেলছে। আমরা ব্রান্ডিং করতে চাইলে আমাদের ভালো কাজ করতে হবে। গত চার মাসে বাংলাদেশ নিয়ে নেতিবাচক অনেক নিউজ হয়েছে তা বিশ্বের দরবারে দেশের খারাপ প্রভাব ফলছে।

উপদেষ্টা বলেন, আমাদের লক্ষ্য একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া। আমাদের ইনভেসমেন্ট অনেক দরকার। রাজনৈতিক নিশ্চয়তা আসলে আশা করি এই বিনিয়োগ অনেক বাড়বে। খুব তাড়াতাড়ি আমরা আশা করছি একটি রোডম্যাপ এসে যাবে। রাজনৈতিক সংকট দেখলে কেউ দেশে বিনিয়োগ করতে আসতে চায় না এটা একটা বড় সমস্যা।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোডম‍্যাপ প্রকাশ হলেই দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। কেটে যাবে রাজনৈতিক অস্থিরতা। তাহলেই বিনিয়োগকারীরা বাংলাদেশে আসবে।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর দিল্লি সফরের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার, এখনও সিদ্ধান্ত হয়নি

ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভারতের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার, তবে এখনও এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ