spot_img

প্রেসিডেন্ট গ্রেফতার ইস্যুতে দক্ষিণ কোরিয়ায় চরম নাটকীয়তা

অবশ্যই পরুন

অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে গ্রেফতার ইস্যুতে দক্ষিণ কোরিয়ায় চলছে চরম নাটকীয়তা। প্রেসিডেন্টকে গ্রেফতার করতে গিয়ে বাসভবনের দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনীর বাধার মুখে পড়তে হচ্ছে কর্তৃপক্ষকে। পাশাপাশি, ভবনের বাইরে ইউন সুক ইওলের সমর্থকরাও ব্যাপক বিক্ষোভ করছে। খবর ভয়েস অব আমেরিকার।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) তৃতীয় দিনের মতো গ্রেফতারের বিরোধিতা করে তার বাসভবনে অবস্থান করেন ইউন সুক ইওল। এরইমধ্যে বাসভবন ঘেরাও করে কম্পাউন্ডে প্রবেশ করেছে পুলিশ ও তদন্তকারী কর্মকর্তাদের একটি দল।

সামরিক আইন জারির ব্যর্থ প্রচেষ্টার জেরে দুর্নীতির তদন্তের স্বার্থে প্রেসিডেন্টের বিরুদ্ধে পরোয়ানা জারি করে সিউলের একটি আদালত। কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়, কিন্তু প্রেসিডেন্ট ‘লড়াই’ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

এ নিয়ে দেশটিতে ছড়ায় চরম উত্তেজনা। ইওলের সমর্থক ও বিরোধীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর ইউন সুক ইওল সামরিক আইন জারির ঘোষণা দেন, যার ফলে তার অভিশংসন হয়। গত ৩১ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অনুমোদন করে দেশটির একটি আদালত।

সর্বশেষ সংবাদ

হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় তেহরান যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি মঙ্গলবার (২৫ আগস্ট) ইরানের রাজধানী তেহরান সফর করবেন। সেখানে তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ