spot_img

ইউক্রেনের হয়ে ইউরোপে আর রাশিয়ার গ্যাস যাবে না

অবশ্যই পরুন

মস্কো ও কিয়েভ গত কয়েক দশকের চুক্তির অবসান ঘটিয়ে উভয়েই বুধবার নিশ্চিত করেছে, রাশিয়ার গ্যাস আর ইউক্রেনের মধ্য দিয়ে ইউরোপে যাবে না।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে।

ইউক্রেনের জ্বালানিমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা রাশিয়ান গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছি এবং এটি একটি ঐতিহাসিক ঘটনা। রাশিয়া তার বাজার হারাচ্ছে। এর ফলে দেশটি আর্থিক ক্ষতির সম্মুখীন হবে।’

রাশিয়ার এনার্জি জায়ান্ট গ্যাজপ্রম এক বিবৃতিতে বলেছে, ‘(স্থানীয় সময়) সকাল ৮টা থেকে ইউক্রেনের মধ্য দিয়ে কোনো রাশিয়ান গ্যাস সরবরাহ করা হয়নি।’

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের অবসানের পর থেকে ইউক্রেনের মধ্য দিয়ে পাইপলাইনের মাধ্যমে রাশিয়ান গ্যাস ইউরোপে সরবরাহ করা হচ্ছিল।
সূত্র : বাসস

সর্বশেষ সংবাদ

প্রাথমিক বিদ্যালয়ে বিনা মূল্যে স্কুল ড্রেস দেবে সরকার: প্রধানমন্ত্রী

এ অর্থবছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ