spot_img

ইসরায়েলি হামলায় আরও ৩৬ প্রাণহানি

অবশ্যই পরুন

গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসন চলছেই। উপত্যকাজুড়ে হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। যার বেশিরভাগ উত্তরাঞ্চলে।

শনিবার (২৮ ডিসেম্বর) কামাল আদওয়ান হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে তিন জনের মরদেহ। ভেতরে হতাহত আরও অনেকে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি সেনারা।

অভিযানের একটি ফুটেজ প্রকাশ করেছে তেলআবিব। টানা তাণ্ডবের পর শনিবার খালি করে ফেলা হয় উত্তর গাজার একমাত্র চালু হাসপাতালটি।

কামাল আদওয়ানের পরিচালক ড. হুসাম আবু সাফিয়াকে আটকের কথা স্বীকার করলেও অবস্থান নিশ্চিত করেনি ইসরায়েল। শুক্রবার আটককৃতদের অনেককে ছেড়ে দেয়া হয়েছে একদিন পর। গাজার অন্যান্য অঞ্চলেও বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

সর্বশেষ সংবাদ

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সরকারের নানা পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ