spot_img

ভারত থেকে সাড়ে ২৪ হাজার টন চাল এলো চট্টগ্রাম বন্দরে

অবশ্যই পরুন

ভারত থেকে সরকারি উদ্যোগে আমদানি করা চালের প্রথম চালান নিয়ে বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম বন্দর জলসীমায় পৌঁছেছে একটি জাহাজ। বৃহস্পতিবার জাহাজটি থেকে এই চাল খালাস শুরু হওয়ার কথা রয়েছে।

বন্দর সূত্র বলছে, এমভি টানিস ড্রিম নামের জাহাজে ২৪ হাজার ৬৯০ টন চাল আমদানি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দরের ৯ নম্বর জেটিতে জাহাজ ভিড়ানোর পর চাল খালাস শুরু হবে।

খাদ্য বিভাগের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞান প্রিয় বিদূর্শী চাকমা গণমাধ্যমকে বলেন, সরকারি উদ্যোগে প্রতিযোগিতামূলক দরপত্রে চাল কেনার প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের সময়ে ভারত থেকে প্রথম চালানটি এল আজ। পর্যায়ক্রমে আরও চাল আসবে বন্দরে।

এমভি টানিস জাহাজের স্থানীয় প্রতিনিধি সেভেন সিজ শিপিং লাইনসের কর্ণধার মো. আলী আকবর সংবাদ মাধ্যমকে বলেন, ভারতের কাকিনাদা বন্দর থেকে যাত্রা করা জাহাজটি আজ বিকেলে চট্টগ্রাম বন্দর জলসীমায় পৌঁছেছে। অন্তর্বর্তী সরকারের সময়ে বন্দরে কোনো চালের জাহাজ এই প্রথম এল।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সুপ্রিম কোর্টের 'বার্ষিক প্রতিবেদন-২০২৫' পেশ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। মঙ্গলবার (১৭ নভেম্বর)...

এই বিভাগের অন্যান্য সংবাদ