spot_img

ম্যানইউকে ৪-৩ গোলে হারিয়ে সেমিতে টটেনহ্যাম

অবশ্যই পরুন

হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-৩ গোলে হারিয়ে ইংলিশ লিগ কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে টটেনহ্যাম।

তবে আরেক জায়ান্ট চেলসি উয়েফা কনফারেন্স লিগে শামরক রোভার্সকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে। এদিকে কোপা ইতালিয়ার ম্যাচে উদিনেসকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান।

ইংলিশ লিগ কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই জায়ান্ট টটেনহ্যাম ও ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচে ১৩ মিনিটে স্ট্রাইকার ডোমেনিক সোলাঙ্কের গোলে প্রথম লিড নেয় টটেনহ্যাম।

৪৬ মিনিটে স্পার্সদের লিড দ্বিগুন করেন কুলেসিভস্কি। আর ৫৪ মিনিজে নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোলটি করেন সোলাঙ্কে। তবে এরপর দারুন ভাবে ম্যাচে ফেরে ম্যানইউ। ৬৩ মিনিটে এক গোল শোধ দেন জশুয়া জিরকোজি।

৭০ মিনিটে স্কোর লাইন ৩-২ করেন ডিয়ালো। তবে ৮৮ মিনিটে টটেনহ্যামের হয়ে ৪র্থ গোল করেন সন হিয়ুন মিন। ম্যাচের ইনজুরি সময়ে কইভান্স ম্যানইউর হয়ে আরও এক গোল শোধ দিলেও ৪-৩ গোলে জয় পায় টটেনহ্যাম।

সর্বশেষ সংবাদ

শি জিনপিংকে প্রিয় বন্ধু বলে প্রশংসা-আলিঙ্গনের পরই চীনের ওপর নতুন শুল্ক, কেন দু তরফা ব্যবহার ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাসিমুখে করমর্দন, প্রিয় বন্ধু বলা, এমনকি, আলিঙ্গনও করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের...

এই বিভাগের অন্যান্য সংবাদ