spot_img

২৮৫ কোটি টাকার তেল-ডাল কিনবে সরকার

অবশ্যই পরুন

দেশীয় উৎস থেকে ১০ হাজার টন মসুর ডাল এবং এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য এগুলো কেনা হবে। এতে ব্যয় হবে প্রায় ২৮৫ কোটি টাকা (২৮৪ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা)। এর মধ্যে ১৮৯ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা দিয়ে সয়াবিন তেল কেনা হবে। এ ছাড়া ৯৫ কোটি ৪০ লাখ টাকা দিয়ে কেনা হবে মসুর ডাল।

বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে শেখ অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ থেকে মসুর ডাল এবং সিটি এডিবল অয়েল লিমিটেড থেকে সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে। প্রতি কেজি মসুর ডাল ৯৫ টাকা ৪০ পয়সা ও প্রতি লিটার ১৭২ টাকা ২৫ পয়সা হিসাবে সয়াবিন তেল কেনা হবে।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময়

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পাদক পরিষদের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে অনুষ্ঠিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ