spot_img

জানা গেল সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের নতুন সূচি

অবশ্যই পরুন

জানা গেল সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের নতুন সূচি। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হওয়ার কথা থাকলেও তা আবার পরিবর্তন করা হয়েছে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নতুন সূচির কারণে আগের সূচি স্থগিত করেছিল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সাফ কম্পিটিশন কমিটির সভায় নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। এতে আয়োজক হিসেবে বাংলাদেশই থাকছে বলে জানা গেছে।

এবারের নতুন সূচি অনুযায়ী, টুর্নামেন্টটি ২০২৫ সালের এক থেকে ১১ জুলাই অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে এই আসরের প্রস্ততি নেয়া হচ্ছে। চলছে বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংস্কার কাজ। নতুন আঙ্গিকে সাজিয়ে তুলছে এই স্টেডিয়াম। ইতোমধ্যে চলমান সংস্কার কাজ জুলাইয়ের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

সাফের বয়সভিত্তিক প্রতিযোগিতাগুলো এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবেই দেখা হয়। এ কারণেই নতুন সূচি নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ

এত টাকা দিয়ে কী করবেন, মাস্ক-জাকারবার্গকে বিলি আইলিশের প্রশ্ন

মার্কিন পপতারকা বিলি আইলিশ সম্প্রতি ‘এল’ (Elle) ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদনে নিজের ক্যারিয়ার, রাজনীতি এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা...

এই বিভাগের অন্যান্য সংবাদ