spot_img

সিরিয়ায় ২ সপ্তাহে বাস্তুচ্যুত প্রায় ১১ লাখ মানুষ

অবশ্যই পরুন

২ সপ্তাহের সংঘাতে সিরিয়ায় বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১১ লাখ মানুষ। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এসব তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ওসিএইচএ।

গত ২৭ নভেম্বর বিদ্রোহীদের অভিযান শুরুর পর শুধু আলেপ্পোরই প্রায় সাড় ৬ লাখ মানুষ নিজের ঘরবাড়ি ছেড়েছেন। ইদলিব থেকে ৩ লাখ ৩৪ হাজার আর হামা থেকে বাস্তুচ্যুত হয়েছে ১ লাখ ৩৬ হাজার সিরীয়।

অন্যদিকে, আশপাশের এলাকা থেকে আরও ৩ লাখ ৩৮ হাজার গৃহহীন মানুষ আশ্রয় নিয়েছে ইদলিবে। আর রাজধানী দামেস্ক আর হামায় ঠাঁই নিয়েছে ৩ লাখের কাছাকাছি সিরীয় নাগরিক।

আসাদ সরকারের পতনের পর এখনও দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় প্রায় ২৫০ আশ্রয়শিবিরে আশ্রিত রয়েছে আরও ৪ লাখ মানুষ, জানিয়েছে ওসিএইচএ।

সর্বশেষ সংবাদ

প্রাথমিক বিদ্যালয়ে বিনা মূল্যে স্কুল ড্রেস দেবে সরকার: প্রধানমন্ত্রী

এ অর্থবছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ