spot_img

গাজীপুরে আরও এক মামলায় খালাস পেলেন তারেক রহমান

অবশ্যই পরুন

৯ বছর আগে বাসে পেট্রোল বোমা নিক্ষেপ ও নাশকতার অভিযোগ এনে গাজীপুরে করা একটি বিস্ফোরক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৬০ জনকে খালাস দিয়েছেন আদালত। এ নিয়ে গাজীপুরের বিভিন্ন থানায় দায়ের করা চারটি মামলা থেকে তিনি খালাস পেলেন।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহমেদ শাহরিয়ার তারিক শুনানি শেষে এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী ড. সহিদুজ্জামান।

আদালত সূত্রে জানা যায়, জয়দেবপুর থানার ভোগড়া বাইপাস এলাকায় ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে একটি বাসে আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকার মো: হোসেন আলীকে প্রধান আসামি করে ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আবুল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

পরবর্তীতে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম যুক্ত করে মোট ৬০ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করলে আদালত তা গ্রহণ করেন। মামলাটি দীর্ঘ শুনানি শেষে মিথ্যা প্রমাণিত হওয়ায় আসামিদের ওই মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।

আদালতে শুনানিকালে উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোস্তফা কামাল, স্পেশাল পিপি আবু তাহের নয়ন, অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট এরশাদ হোসেন এবং বিবাদী পক্ষের আইনজীবী ড. সহিদুজ্জামান, অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, অ্যাডভোকেট নাসির উদ্দিনসহ বিপুলসংখ্যক আইনজীবী।

সর্বশেষ সংবাদ

ট্রাম্পের বেইজিং সফরের মধ্যেই সফল রকেট উৎক্ষেপণ করলো চীন

চীন উত্তর-পশ্চিম চীনের ডংফেং কমার্শিয়াল স্পেস ইনোভেশন পাইলট জোন থেকে সফলভাবে ঝুকুয়ে-২ই ওয়াই ৫ ক্যারিয়ার রকেট মহাকাশে উৎক্ষেপণ করেছে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ