spot_img

নওগাঁর রাণীনগরে ট্রেনে কেটে বাবা-মেয়ের মৃত্যু

অবশ্যই পরুন

নওগাঁর রাণীনগর উপজেলার চকের ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রেনে কাটাপড়ে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রানীনগর উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের বাসিন্দা কোরবান আলী ও তার ১০ বছর বয়সী মেয়ে কোহেলী খাতুন। কোরবান আলী বাকপ্রতিবন্ধি ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে রানীনগর থানার পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দিন বসুনিয়া জানান, কোরবান আলী সকালে মেয়েকে নিয়ে রাণীনগর বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে হন। ১০টার দিকে উত্তরবঙ্গগ্রামী একটি ট্রেন চকের ব্রিজ অতিক্রম করার পর লাইনের ওপড় তাদের বাবা ও মেয়ের দ্বিখণ্ডিত মরদেহ দেখতে পান স্থানীয়রা।

ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে বাকপ্রতিবন্ধি কোরবান আলী মেয়েকে নিয়ে একসাথে আত্মহত্যা করে থাকতে পারে। তাদের মরদেহ উদ্ধার করার জন্য সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে খবর দেয়া হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করব: উপদেষ্টা মাহদী আমিন

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিপর্যস্ত ও লুন্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ...

এই বিভাগের অন্যান্য সংবাদ