spot_img

সংবিধান সংস্কারে সারাদেশে সব বয়সীদের মতামত নেবে কমিশন

অবশ্যই পরুন

সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে আগামী সপ্তাহে সারাদেশে জরিপ করা হবে বলে জানিয়েছেন কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজ। গ্রাম থেকে শহর, তরুণ থেকে বৃদ্ধ সকলের মতামত নেয়া হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) কমিশনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব জানান কমিশন প্রধান। তিনি আরও জানান, এখন পর্যন্ত ২৮টি সংগঠন ও ৪৭ হাজার মানুষ সংস্কার কমিটির কাছে প্রস্তাবনা দিয়েছে। তারা সব মতামতই গুরুত্ব দিয়ে পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ করবেন।

এদিন সংস্কার কমিশনে সংবিধানে ৬২ জায়গায় সংশোধনের প্রস্তাব দেয় বিএনপি। কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজের হাতে লিখিত প্রস্তাব তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, সংস্কার প্রস্তাবে ব্যালান্স অব পাওয়ারের কথা বলা হয়েছে। সংস্কার কমিটি সুপারিশ চূড়ান্ত করে সরকারকে দেবে। তারপর নির্বাচিত সরকার এসে এসব সংশোধন করবে। একইসাথে সংবিধানে উপ-প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, সংসদে উচ্চকক্ষ, গণভোটের বিধান পুনঃপ্রবর্তন করার প্রস্তাব দিয়েছে বিএনপি।

সর্বশেষ সংবাদ

হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় তেহরান যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি মঙ্গলবার (২৫ আগস্ট) ইরানের রাজধানী তেহরান সফর করবেন। সেখানে তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ