spot_img

পরকীয়ার গুঞ্জনে এ আর রাহমানকে নিয়ে মুখ খুললেন মোহিনী

অবশ্যই পরুন

ভারতের অস্কারজয়ী সংগীত শিল্পী-সুরকার এ আর রাহমান ও সায়রা বানুর ২৯ বছরের সংসারে বিচ্ছেদ ঘটেছে গত সপ্তাহে। একইদিন বিচ্ছেদের ঘোষণা দেন তার টিমের গিটারিস্ট মোহিনীও। একই দিনে এমন ঘোষণায় অবাক ভক্ত-অনুসারীরা। নেটিজেনরা এই দুই ঘটনাকে একসঙ্গে টেনে রটিয়ে দেয়, রহমান ও মোহিনীর পরকীয়া কাণ্ড! এই গুঞ্জন নিয়ে রহমান কোনও মন্তব্য না করলেও, তার আইনজীবী এ বিষয়ে কথা বলেছেন। এবার সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে মোহিনী স্পষ্টই জানালেন, রহমান তার কাছে বাবার মতো।

ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন মোহিনী। সঙ্গে লম্বা ক্যাপশন। মোহিনী জানান, ‘খুব অবাক লাগছে, চারিদিকে আমাকে আর রহমানকে নিয়ে যে ধরনের ভুয়ো খবর রটেছে। সংবাদমাধ্যমে যেভাবে পুরো বিষয়টাকে নিয়ে জলঘোলা করছে, তা সত্যি ক্রাইমের পর্যায় পরে।’

মোহিনীর কথায়, ‘আমার জীবনে পিতৃপ্রতিম অনেকেই রয়েছেন, তাদের মধ্যে অন্যতম রহমান। আট বছরেরও বেশি সময় তার সঙ্গে কাজ করেছি। অকারণ কলঙ্কিত করা হচ্ছে।’

মোহিনী তার পোস্টে লিখেছেন, ‘হৃদয়ে খুবই বেদনা নিয়ে এটা জানাচ্ছি, যে মার্ক এবং আমি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। এই বিচ্ছেদ একেবারেই দুজনের সিদ্ধান্ত। দুজনে আলাদা হলেও, আমরা খুব ভালো বন্ধু থাকব এবং ম্যাকের সঙ্গে কাজেও যুক্ত থাকব। আমরা দুজনেই মিলে অনেকগুলো প্রোজেক্টে কাজ করছি। সেটা সফলভাবেই শেষ হবে। আমাদের এই সিদ্ধান্তকে সম্মান জানান আপনারা, এটাই সবার কাছে চাইবো।’

সর্বশেষ সংবাদ

সিলেটকে হারিয়ে বিপিএলের ফাইনালে রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সিলেট টাইটান্সকে ১২ রানে হারিয়ে ফাইনালে উঠেছে রাজশাহী ওয়ারিয়র্স। ১৬৬ রানের টার্গেটে...

এই বিভাগের অন্যান্য সংবাদ