spot_img

ইউক্রেনে নতুন রুশ ক্ষেপণাস্ত্রের ব্যবহার উদ্বেগজনক : জাতিসঙ্ঘ

অবশ্যই পরুন

রাশিয়ার নতুন এক মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ইউক্রেনে হামলা নতুন করে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র এ কথা বলেছেন।

জাতিসঙ্ঘ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, সংঘাত কমাতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়ে গুতেরেসের মুখপাত্র স্টেফান দুজারিক বলেন, ‘এটি উদ্বেগজনক এবং নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। এটি পুরোপুরি ভুল পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।’

তিনি আন্তর্জাতিক আইন মেনে যুদ্ধ বন্ধের জন্য জাতিসঙ্ঘ প্রধান আন্তোনিও গুতেরেসের আহ্বানের পুনরাবৃত্তি করেছেন এবং উভয়পক্ষকে বেসামরিক নাগরিকদের রক্ষার জন্য, বেসামরিক স্থাপনা বা বেসামরিক অবকাঠামোতে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার বলেছেন, তার বাহিনী ইউক্রেনে একটি নতুন মাঝারি-পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের মধ্যাঞ্চলীয় নগরী দিনিপ্রোতে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। চলতি সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্র ইউক্রেনকে অ্যান্টি-পার্সোনেল ল্যান্ডমাইন সরবরাহ করে ব্যবহারের অনুমোদন দিয়ে আরো সহায়তা বাড়িয়েছে।

মানাধিকার গোষ্ঠীগুলো এই বড় ধরনের নীতির নিন্দা জানিয়েছে।

মার্কিন সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে দুজারিক ওই অস্ত্র ব্যবহারে জাতিসঙ্ঘের বিরোধিতা পুনর্ব্যক্ত করেন।

সূত্র : বাসস

সর্বশেষ সংবাদ

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী

তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ