spot_img

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল আরও ৯ জনের

অবশ্যই পরুন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময় ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৪৩৬ জনের মৃত্যু হলো।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৪ হাজার ৩৬৮ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৮৮২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ১ হাজার ৫৬০ জন, বাকি ২ হাজার ৩২২ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।

সর্বশেষ সংবাদ

সৌদিতে বসবাসে নতুন নিয়ম বাধ্যতামূলক করল রিয়াদ

সৌদি আরবে প্রিমিয়াম রেসিডেন্সি হোল্ডারদের জন্য আলাদা ওয়ার্ক পারমিট নেয়া বাধ্যতামূলক করা হয়েছে। দেশটির শ্রমবাজার নিয়ন্ত্রণকারী ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কিউয়া’...

এই বিভাগের অন্যান্য সংবাদ