spot_img

পণ্য সরবরাহ ও পর্যবেক্ষণের মাধ্যমে সিন্ডিকেট অকার্যকর করা হবে: বাণিজ্য উপদেষ্টা

অবশ্যই পরুন

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, পণ্য সরবরাহ ও পর্যবেক্ষণের মাধ্যমে সিন্ডিকেট অকার্যকর করা হবে। বুধবার (২০ নভেম্বর) সকালে কারওয়ান বাজারে টিসিবি কার্যালয়ে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির অন্যান্য পণ্যের সঙ্গে আলু বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, বাণিজ্যের ক্ষেত্রে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রতিবন্ধকতা নেই। চাল, ডাল, পেঁয়াজ ও ডিমের মতো নিত্যপণ্য আমদানি হচ্ছে। বাণিজ্য উদারীকরণের মাধ্যমে ভারতসহ সবার সঙ্গে সম্পর্ক থাকবে।

তিনি বলেন, সাধারণ মানুষের কাছে ভর্তুকি মূল্যে এসব পণ্য পৌঁছে দিতে সরকারের সাড়ে চার হাজার কোটি টাকা ভর্তুকি যায়। ভর্তুকি বাড়ানোর পাশাপাশি কম দামে পণ্য সংগ্রহের মাধ্যমে আরও বেশি সংখ্যক মানুষের কাছে কীভাবে কম দামে পণ্য পৌঁছে দেওয়া যায় সে ব্যাপারে কাজ করা হচ্ছে।

শেখ বশির উদ্দিন বলেন, আলুর মূল্যবৃদ্ধি রোধে বাজার কাঠামোতে কোল্ডস্টোরেজসহ স্থানীয় পর্যায়ে ব্যবসায়ী পর্যায়ে যেখানে দাম বাড়ে সেসব জায়গাগুলোতে ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে পর্যবেক্ষণ জোরদার করার পাশাপাশি উৎপাদন ও সরবরাহে জোর দেয়া হচ্ছে।

তিনি বলেন, রাজধানী ঢাকাতে ৫০টি স্থানে ডাল ভোজ্য তেলের পাশাপাশি আলু বিক্রি করা শুরু হলো। এ কার্যক্রম আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত চলবে। এরপর নতুন আলু বাজারে আসার পর আলুসহ পণ্যের দাম কমা পর্যন্ত ভর্তুকি মূল্যে এসব পণ্য বিক্রি কার্যক্রম চালু থাকবে।

সর্বশেষ সংবাদ

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী

তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ