spot_img

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ৮ দিনের রিমান্ডে

অবশ্যই পরুন

নিউমার্কেট থানার আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে ৮ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তাকে রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

এর আগে, সকালে আদালতে তোলা হয় কামরুল ইসলামকে। এ সময় পুলিশ তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটদিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যাসহ অনেকগুলো মামলা রয়েছে। গ্রেফতারের পর কামরুল ইসলামকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন কামরুল ইসলাম। তিনি ২০১৪ সাল ১৩ জানুয়ারি থেকে ২০১৯ সালের ৬ জানুয়ারি পর্যন্ত খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে, তিনি ২০০৮ থেকে ২০১৪ পর্যন্ত বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। তিনি ঢাকা-২ আসনের এমপি ছিলেন।

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে নেতানিয়াহুকে হটানোর ছক, নতুন কৌশল আইজেনকোটের

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে এবার নতুন কৌশল নিয়েছেন বিরোধী নেতা গাদি আইজেনকোট। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ