প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মূল্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে।
সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) থ্রিডি হলে এক সেমিনারে তিনি এ কথা...
তিস্তা নিয়ে চীনের সঙ্গে চুক্তি করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আমাদের বন্ধুরাষ্ট্র চীনের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চুক্তি করায় আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদ অধিবেশনে তিনি এ...
সংসদকে পাশ কাটিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিদেশের সঙ্গে সম্পাদিত সব মৌলিক চুক্তি সংসদে উপস্থাপন করলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। একইসঙ্গে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পারস্পরিক সম্মান...
সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা নিয়ে এক সদস্যের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এক সদস্য আমাদের পক্ষ থেকে ওয়াশিং মেশিন দাবি করেছেন। আমি ওয়াশিং মেশিনের নাম শুনেছি, কিন্তু দেখিনি, ব্যবহারও করি...
সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, দেশে ধর্ষণ ও হত্যাসহ নানা অপরাধ বৃদ্ধি পেয়েছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় দেশের মানুষ সরকারের কর্মকাণ্ডে...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘নির্বাচনের সময় তারা বলেছিল, নির্বাচিত হলে ফ্যাসিবাদের হাতে যতগুলো খুন হয়েছে, গুম হয়েছে, নির্যাতন হয়েছে, সবগুলার বিচার তারা...
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল।’ মঙ্গলবার (২৩ জুন) তথ্য অধিদফতরে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, ‘আওয়ামী লীগ একটা নিষিদ্ধ ঘোষিত...
বিগত সরকারের আমলের চুরি করা, পাচার করা লক্ষ লক্ষ কোটি টাকা ব্যবহার করে সমাজের মধ্যে এবং দেশের মধ্যে অস্থিতিশীলতা ও সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির...
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার রক্ষার জন্য দলটি গত পাঁচ দশক ধরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
শনিবার (২০ জুন)...