‘ট্রাম্পের হাতিয়ার’ না হতে ইরাককে সতর্ক করলেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোখবের। এর আগে তিনি, ইরাকি তেলের চোরাচালান বন্ধ করা, দুর্নীতি নির্মূল করা এবং সমস্ত অস্ত্রশস্ত্র রাষ্ট্রের একচেটিয়া নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে বাগদাদের প্রচেষ্টার প্রশংসা করেন।
মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ শনিবার (২৮ নভেম্বর) দেওয়া এক পোস্টে এ কথা বলেন মোহাম্মদ মোখবের।
তিনি পোস্টে বলেন, প্রতিবেশীদের সঙ্গে অভিন্ন ভাগ্য ভাগ করে নেওয়া তেহরানের পররাষ্ট্রনীতির একটি মৌলিক নীতি। কঠিনতম দিনগুলোতে ইরান সর্বশক্তি দিয়ে ইরাকের জনগণের পাশে দাঁড়িয়েছিল এবং তার বন্ধুত্ব প্রমাণ করেছিল। এই অটুট বন্ধনের জন্য বাগদাদকে সীমান্ত বিষয়ে সতর্ক থাকতে হবে।
এদিকে, মোখবের এমন এক সময়ে এই মন্তব্য করলেন যখন ইরাক বৃহস্পতিবার ঘোষণা করেছে যে, তারা কুর্দিস্তান আঞ্চলিক সরকার পরিচালিত দুটি অনানুষ্ঠানিক সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে। একটি সিরিয়ার সাথে এবং অন্যটি ইরানের সাথে। কর্তৃপক্ষ দেশব্যাপী অননুমোদিত ক্রসিংগুলো বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী আলী আল-জাইদির নির্দেশ বাস্তবায়ন শুরু করেছিল।
অন্যদিকে, ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র রয়েছে, যার জবাবে তেহরান এই অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী কার্যকরভাবে বন্ধ করে দিয়েছে।
চূড়ান্ত শান্তি চুক্তির পথ প্রশস্ত করার জন্য জুনে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক পরবর্তীতে প্রণালীতে নৌচলাচলসহ বিভিন্ন মতবিরোধের কারণে ভেস্তে যায়।

