spot_img

পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার

অবশ্যই পরুন

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফর শেষে ঢাকা ফিরেছেন। রবিবার (২৯ নভেম্বর) ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় প্রত্যাবর্তন করেন তিনি।

এর আগে গত ২৩ নভেম্বর দুপুর ১টা ৪০ মিনিটে স্পিকার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

স্পিকারের সফরসঙ্গী হিসেবে সংসদীয় প্রতিনিধিদলে ছিলেন নাসের রহমান, এমপি; জহরত আদিব চৌধুরী, এমপি; হুমাম কাদের চৌধুরী, এমপি; মোহাম্মদ নাজিবুর রহমান, এমপি এবং নিলোফার চৌধুরী, এমপি।

এ সময় ঢাকাস্থ পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

সফরকালে তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দেওয়া নৈশভোজে অংশ নেন।

বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সংসদীয় সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

সফরকালে তিনি প্রাদেশিক পরিষদের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন।

এ সময় পাকিস্তানের জাতির পিতা মুহাম্মদ আলী জিন্নাহ ও কবি আল্লামা ইকবালের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সর্বশেষ সংবাদ

ইরাককে ‘ট্রাম্পের হাতিয়ার’ না হতে সতর্ক করলেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা

‘ট্রাম্পের হাতিয়ার’ না হতে ইরাককে সতর্ক করলেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোখবের। এর আগে তিনি, ইরাকি তেলের চোরাচালান...

এই বিভাগের অন্যান্য সংবাদ