spot_img

অবসরের সিদ্ধান্ত নিলেন মুশফিকুর রহিম

অবশ্যই পরুন

দীর্ঘ ২১ বছরের বেশি সময়ের টেস্ট ক্যারিয়ারের ইতি টানছেন মুশফিকুর রহিম। আগামী বছর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে মিরপুর টেস্ট দিয়ে অবসর নিচ্ছেন অভিজ্ঞ ব্যাটসম্যান।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার এক সংবাদ সম্মেলনে মুশফিকের অবসরের সিদ্ধান্তের খবর জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

এখন পর্যন্ত ১০৮ টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম। ১৯৯ ইনিংসে ব্যাটিং করে তার সংগ্রহ ৭ হাজার ৬২ রান। তার নামের পাশে রয়েছে ১৪টি সেঞ্চুরি।

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ, সবচেয়ে বেশি রান ও সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড মুশফিকের। বর্ণাঢ্য এই ক্যারিয়ারে পর্দা নামবে আগামী জানুয়ারিতে।

আগেই ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মুশফিক। এবার টেস্টও ছেড়ে দিলে আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটবে তার।

সর্বশেষ সংবাদ

এক রাতেই ১২৪৬ ড্রোন ভূপাতিত করল রাশিয়া

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আরও এক দফা উত্তপ্ত হয়ে উঠেছে। এক রাতেই ইউক্রেনের ১ হাজার ২৪৬টি ড্রোন প্রতিহত ও ধ্বংসের দাবি...

এই বিভাগের অন্যান্য সংবাদ