spot_img

ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন মার্কো রুবিও

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি।

সোমবার (২৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় দুপুর ২টায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

চলমান যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে দুই দেশের এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এর আগে, চলতি মাসের শুরুতে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন শেখ মোহাম্মদ। ওই বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ ‘কার্যত শেষ’ হয়ে গেছে।

এদিকে, ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সক্রিয়ভাবে মধ্যস্থতা করছে কাতার।

সর্বশেষ সংবাদ

কড়াইল-ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলা হবে: স্থানীয় সরকারমন্ত্রী

রাজধানী ঢাকাকে বাসযোগ্য করতে বস্তি উন্নয়নে সহায়তা করবে বিশ্বব্যাংক; এক্ষেত্রে কড়াইল ও ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলা হবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ