spot_img

সেপ্টেম্বর শেষে দেশের মোট খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার ৪শ’ ৪ কোটি টাকা: বাংলাদেশ ব্যাংক

অবশ্যই পরুন

সেপ্টেম্বর শেষে দেশের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে, ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক বলছে, তিন মাসের ব্যবধানে বেড়েছে ২০ হাজার কোটি টাকার বেশি।

খেলাপি ঋণের ভারে জর্জরিত ব্যাংক খাত। নানা ধরণের সুবিধা দিয়ে খেলাপি ঋণ আদায়ে তেমন অগ্রগতি আসেনি।

বিশ্লেষকদের মতে, খেলাপি বাড়ার প্রধান কারণগুলো হলো দুর্বল ঋণ যাচাই-বাছাই ও তদারকি। প্রভাবশালী চাপে ঋণ বিতরণ, তহবিল তছরুপ এবং ধীরগতির আইনি প্রক্রিয়া। এর ফলে ব্যাংক খাতে তারল্য সংকট তৈরি হয়েছে।

একইসঙ্গে, বেড়েছে ঋণের সুদ হারও। এই পরিস্থিতিতে নতুন ঋণ দেওয়ার ক্ষেত্রে সতর্ক অবস্থানে আছেন ব্যাংকাররা। যার কারণে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমছে।

সর্বশেষ সংবাদ

ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন মার্কো রুবিও

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম...

এই বিভাগের অন্যান্য সংবাদ