প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গঠিত মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার।
আজ রোববার (২২ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক গবেষণা সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এসময় চলমান পোশাক খাত নিয়ে মন্তব্য করে মাহদী আমিন বলেন, পোশাক খাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং ধ্বংসাত্মক কার্যক্রমের পেছনে একটি গোষ্ঠীর হাত রয়েছে।

