spot_img

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নে হাইকোর্টের নির্দেশ

অবশ্যই পরুন

১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এ আদেশ দেন।

আদালত সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করে সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর জনস্বার্থে এ রিট করেন। তাঁর দাবি, নীতিমালা না থাকায় শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে, যা তাদের মানসিক বিকাশ ও স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলছে।

রিটে আইসিডিডিআরবির গবেষণার তথ্য তুলে ধরে বলা হয়, ঢাকার ৮৩ শতাংশ শিশু প্রতিদিন দুই ঘণ্টার বেশি স্ক্রিনে সময় কাটায়। তারা গড়ে ৪ দশমিক ৬ ঘণ্টা বিভিন্ন ডিজিটাল ডিভাইস ব্যবহার করে। এতে শিশুদের চোখের সমস্যা, মাথাব্যথা, ঘুমের ঘাটতি ও স্থূলতার ঝুঁকি বাড়ছে। গবেষকদের মতে, অতিরিক্ত স্ক্রিন ব্যবহার শিশুদের স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা ও মানসিক সুস্থতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সর্বশেষ সংবাদ

শ্রমিকদের অসন্তোষকে কেন্দ্র করে একটি পক্ষ আরএমজি খাতকে ধ্বংস করতে চায়: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, শ্রমিকদের অসন্তোষকে কেন্দ্র করে একটি পক্ষ তৈরি পোশাক (আরএমজি) খাতকে ধ্বংস করতে চায়। আজ রোববার...

এই বিভাগের অন্যান্য সংবাদ