spot_img

শ্রীলঙ্কার ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকের সঙ্গে হুমায়ুন কবিরের সাক্ষাৎ

অবশ্যই পরুন

শ্রীলঙ্কার ক্ষমতাসীন দল ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি)-এর সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ড. নিহাল আবেসিংহের সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বুধবার (১৮ নভেম্বর) কলম্বোতে এনপিপি-এর সদর দপ্তরে এ সাক্ষাতের তথ্য দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাম্প্রতিক রাজনৈতিক অভিজ্ঞতা এবং উভয় দেশের মুখোমুখি হওয়া অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও শ্রীলঙ্কার এনপিপি-এর মধ্যে দলীয় পর্যায়ে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

উভয় নেতা দলীয় কার্যক্রম, রাজনৈতিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা জোরদার করা এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক ক্ষেত্রে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে যৌথ অবস্থান গ্রহণের মাধ্যমে অংশীদারিত্ব গড়ে তোলার উপায় নিয়ে আলোচনা করেন।

আবেসিংহে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কর্মরত থাকাকালীন বাংলাদেশ সফরের সুখস্মৃতিগুলো স্মরণ করেন। প্রতিমন্ত্রী আবেসিংহকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

সর্বশেষ সংবাদ

অস্ট্রেলিয়ার হয়ে খেলতে আইপিএল থেকে সরে দাঁড়ালেন স্টার্ক

আইপিএলের নতুন মৌসুম শুরুর আগেই অস্ট্রেলিয়ার দুই তারকা সরে দাঁড়ালেন। আগে ট্রাভিস হেড, এবার মিচেল স্টার্ক। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত...

এই বিভাগের অন্যান্য সংবাদ