spot_img

যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সংসদীয় সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

অবশ্যই পরুন

ভবিষ্যতে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সংসদীয় সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। পার্লামেন্ট পরিদর্শনকালে যুক্তরাজ্যের হাউস অব কমন্সের ডেপুটি স্পিকার ক্যারোলিন নোকস এমপির সঙ্গে বাংলাদেশের জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির বৈঠকে এ বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ বৈঠকে যুক্তরাজ্যের পার্লামেন্টে সভাপতিত্বকারী কর্মকর্তাদের দায়িত্ব ও ভূমিকা, সংসদ পরিচালনার বিধি-বিধান এবং বিভিন্ন ধরনের বিতর্ক ও অধিবেশন পরিচালনার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উভয় পক্ষ নিজ নিজ দেশের সংসদীয় কার্যক্রম ও অভিজ্ঞতা বিনিময় করেন।

বৈঠকে দুই দেশের সংসদীয় কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় ছাড়াও সংসদ পরিচালনায় অনুসৃত পদ্ধতি সম্পর্কে পারস্পরিক ধারণা লাভ এবং ভবিষ্যতে সংসদীয় সহযোগিতা আরও জোরদারের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

এ সময়ে বাংলাদেশ জাতীয় সংসদের পক্ষ থেকে চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং যুক্তরাজ্যের পার্লামেন্টের পক্ষ থেকে ডেপুটি স্পিকার ক্যারোলিন নোকস এমপি পরস্পরকে স্মারক উপহার প্রদান করেন। সূত্র: বাসস

সর্বশেষ সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের কূটনীতিকদের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ