spot_img

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নয়, হাইকোর্টের নির্দেশ

অবশ্যই পরুন

এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজন করা যাবে না। এ বিষয়ে নিষেধাজ্ঞার পাশাপাশি রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

শিক্ষা বোর্ডের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের কথা রয়েছে। তবে এরই মধ্যে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত সূচি অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৫ ডিসেম্বর, চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। অন্যদিকে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০ থেকে ২১ জানুয়ারি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮, ৯ ও ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া মেডিকেল ও ডেন্টাল কলেজসহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও ডিসেম্বর থেকে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য শিক্ষা বোর্ডগুলোতে মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি আবেদন জমা পড়েছে।

সর্বশেষ সংবাদ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ থেকে ২৪ হাজার টাকা করার প্রস্তাব সিপিডির

তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণে মাসে ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে আলোচনার প্রস্তাব...

এই বিভাগের অন্যান্য সংবাদ