spot_img

রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ

অবশ্যই পরুন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সুপ্রিম কোর্টের ‘বার্ষিক প্রতিবেদন-২০২৫’ পেশ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন সম্পাদনা কমিটির সদস্যরা রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন পেশ করেন।

এ সময় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন সংক্রান্ত বিভিন্ন বিষয় ও বিচার বিভাগের সার্বিক কার্যক্রম রাষ্ট্রপতিকে অবহিত করেন।

প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন সম্পাদনা কমিটির চেয়ারম্যান ও আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, কমিটির সদস্য আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক, হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম হাফিজুল আলম, বিচারপতি মো. বজলুর রহমান, বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. বশির উল্লাহ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

টুঙ্গিপাড়া থানায় হামলা-আগুনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা ও অগ্নিসংযোগ, সংসদ সদস্যের বাড়িতে হামলা এবং আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির...

এই বিভাগের অন্যান্য সংবাদ