spot_img

মেসির অবসরের পর প্রথম ম্যাচেই উরুগুয়ের কাছে আর্জেন্টিনার হার

অবশ্যই পরুন

লিওনেল মেসিকে ছাড়া নতুন অধ্যায়ের শুরুটা সুখকর হলো না আর্জেন্টিনার। ঘরের মাঠে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে বিশ্বচ্যাম্পিয়নরা।

শনিবার (১৪ নভেম্বর) ভোরে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে দুই দলই গোলের দেখা পায়নি। ফলে গোলশূন্য সমতা নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা ও উরুগুয়ে।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় সফরকারীরা। ৪৮তম মিনিটে লিওনার্দো বালের্দির আত্মঘাতী গোলে এগিয়ে যায় উরুগুয়ে। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ম্যাক্সি আরাউহো। জর্জিয়ান দে আরাসকায়েতার পাস থেকে ৫৩তম মিনিটে গোলটি করেন তিনি।

দুই গোলে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় আর্জেন্টিনা। ৭৩তম মিনিটে গনসালো প্রেস্টিয়ানির সহায়তায় গোল করে ব্যবধান কমান হুলিয়ান আলভারেজ। এতে ম্যাচে ফেরার আশা জাগলেও শেষ পর্যন্ত সমতাসূচক গোলের দেখা পায়নি স্বাগতিকরা।

ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে। অন্যদিকে হার দিয়ে মেসি-পরবর্তী অধ্যায়ের সূচনা হলো আর্জেন্টিনার।

সর্বশেষ সংবাদ

বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সরকার শিক্ষা খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী। বিশেষ করে বিজ্ঞান, উদ্ভাবন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ