spot_img

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট

অবশ্যই পরুন

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে বুধবার (১১ নভেম্বর) তুরস্কে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, ‘জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে প্রেসিডেন্ট পেজেশকিয়ান কিছুক্ষণ আগে তুরস্কের আনতালিয়ায় পৌঁছেছেন।’

বার্তা সংস্থাটি আরও জানায়, সম্মেলনের ফাঁকে অংশগ্রহণকারী দেশগুলোর নেতাদের ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ও আলোচনা করবেন ইরানের প্রেসিডেন্ট।

তেহরান ছাড়ার আগে পেজেশকিয়ান বলেন, ‘সম্মেলনে আমরা পরিবেশ ধ্বংসে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নেওয়া পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করব।’

সর্বশেষ সংবাদ

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জিরো ওয়েস্ট মিউজিয়াম উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

তিন দিনের তুরস্ক সফরের শেষ দিনে দেশটির ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার পর তার সঙ্গে জিরো...

এই বিভাগের অন্যান্য সংবাদ