spot_img

হৃদয়ের প্রতিরোধে সিলেট টেস্ট ড্র, বাংলাদেশের সিরিজ হার

অবশ্যই পরুন

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ২ ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি ড্র হয়েছে। সিলেট টেস্ট সমতায় শেষ হলেও দুই টেস্টের সিরিজে হেরেছে বাংলাদেশ। মিরপুরে হওয়া সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল ৮ উইকেটে।

সিলেটের ফ্ল্যাট ট্র্যাকে পঞ্চম দিনের সকালেই আন্দাজ করা গেছিলো এই টেস্টের ভাগ্যে ড্র’ই লেখা। তাওহীদ হৃদয় আর মুশফিকুর রহিমের ব্যাটিং দৃড়তায় লাক্কাতুরার বুকে আলোক স্বল্পতায় সেটিই শেষ পর্যন্ত নিশ্চিত হয়ে যায়।

সোমবার (৯ নভেম্বর) আগের দিনের ৩ উইকেটে ৩৪৫ রান নিয়ে শেষ দিনে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। ৪৩ রান যোগ করতেই সফরকারীরা হারায় আরও ৩ উইকেট। তাতে ৩৬৯ রানের টার্গেট ছুড়ে দিয়ে ইনিংস ঘোষণা করে ক্যারিবীয়রা। কাভেম হজের ব্যাটে আসে সর্বোচ্চ ১৪২ রান।

জবাবে ৪০ রানেই দুই ওপেনার তানজিদ তামিম আর নাজমুল শান্তকে হারিয়ে বিপাকেই পড়েছিল বাংলাদেশ। তবে আগের ইনিংসের ত্রাণকর্তা দ্য রেকর্ড বয় তাওহীদ হৃদয়ের ব্যাট আবারও ঢাল হয়ে দাঁড়ায় দ্বিতীয় ইনিংসেও। সঙ্গে অভিজ্ঞ মুশফিকুর রহিমের সাপোর্টে ড্র নিশ্চিত হয় দ্বিতীয় টেস্ট।

তৃতীয় উইকেটে ১৩৫ রানের জুটির পথে হৃদয় ৮২ আর মুশফিক ৪৯ রানে ফিরলে বাধা হয়ে দাঁড়ায় আলোক স্বল্পতা। যে আলো বাগড়া দিয়েছে পুরো সিরিজেই।

এর আগে, প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৩৫৬ রানের বিপরীতে তাওহীদ হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে ৩৮৬ রানে থামে বাংলাদেশ। ৩৯৮ রানে ক্যারবীয়রা দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে স্কোরবোর্ডে ৪ উইকেটে ১৮৪ রান তোলে স্বাগতিকরা।

সিলেট টেস্টে ভাগ্যটা সাথে থাকলেও প্রথম টেস্ট হারে সিরিজ খোয়াতে হয়েছে টাইগারদের। ঘরের মাটিতে তিন সিরিজ পর সিরিজ হারলো বাংলাদেশ।

বাংলাদেশের পরবর্তী সিরিজ প্রোটিয়াদের বিপক্ষে। আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে নামবে টাইগাররা।

সর্বশেষ সংবাদ

জনগণের প্রত্যাশা পূরণে সংসদ সদস্যদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান স্পিকারের

সংসদীয় রীতিনীতি, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে জনগণের প্রত্যাশা পূরণে সংসদ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্পিকার...

এই বিভাগের অন্যান্য সংবাদ