spot_img

পুতিনের কাছে মুজতাবা খামেনির বার্তা পৌঁছে দিলেন রেজায়ি

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনার মাঝেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজায়ি। এ সময় ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনির একটি বার্তা পুতিনের কাছে পৌঁছে দেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় রুশ রাজধানী মস্কোতে বৈঠক করেন তারা।

ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন গণমাধ্যম প্রেস টিভির বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন রেজায়ি। তবে মুজতাবা খামেনির পাঠানো বার্তায় কী বলা হয়েছে, তা প্রকাশ করা হয়নি।

ভিডিও প্রকাশ করা হয়েছে ক্রেমলিনের তরফ থেকে। এতে পুতিনের দুই সহযোগী অ্যাডমিরাল ইগর কস্তিউকভ ও ইউরি উশাকভসহ ইরানের অন্যান্য কর্মকর্তাদের দেখা যায়।

বৈঠকে চলমান যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নিয়ে কথা বলেন পুতিন-রেজায়ি। এ সময় সংঘাতের অবসান ঘটাতে সহায়তার প্রস্তাব দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ৬ দেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

নিরাপত্তা ঝুঁকি ও জরুরি প্রয়োজনে সহায়তা দেওয়ার সীমাবদ্ধতার কথা জানিয়ে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ছয় দেশে ভ্রমণ না করতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ