spot_img

রাফিনহা ২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকছেন

অবশ্যই পরুন

বার্সেলোনার সাথে চুক্তি নবায়ন করেছেন রাফিনহা। নতুন চুক্তিতে ২০৩০ সাল পর্যন্ত স্প্যানিশ এই ক্লাবেই থাকছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বার্সেলোনা তাদের অধিনায়ক ও এই মৌসুমের শীর্ষ গোলদাতার সাথে নতুন চুক্তি স্বাক্ষর সম্পন্ন করে।

২০২২ সালে লিডস থেকে বার্সেলোনায় আসেন রাফিনহা। কাতালান ক্লাবটিতে ২৯ বছর বয়সী রাফিনহা দারুণভাবে মানিয়ে নিয়েছেন। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ১৯০টি ম্যাচ খেলে গোল করেছেন ৯৪টি।

এই মৌসুমে অধিনায়কের আর্মব্যান্ডও উঠেছে এই ব্রাজিলিয়ানের বাহুতে।

মূলত উইঙ্গার হলেও এই মৌসুমে ‘ফলস নাইন’ হিসেবে খেলছেন রাফিনহা। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১৩ ম্যাচে ১৯টি গোল করেছেন এই ব্রাজিলিয়ান। যার মধ্যে লা লিগায় করেছেন সর্বোচ্চ ১৫টি গোল।

সর্বশেষ সংবাদ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত স্বাদ ফিরিয়ে দিয়েছিলেন: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত স্বাদ ফিরিয়ে দিয়েছিলেন। শনিবার (০৭ নভেম্বর)...

এই বিভাগের অন্যান্য সংবাদ