spot_img

বাড়লো বিমানে ব্যবহৃত জেট ফুয়েলের দাম

অবশ্যই পরুন

ফের বাড়ানো হলো বিমানে ব্যবহৃত জেট ফুয়েলের দাম। নভেম্বর মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে ব্যবহৃত প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৬ টাকা ৩২ পয়সা বাড়িয়ে ১৮৯ টাকা ৩ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গত মাসে এ দাম ছিল ১৮২ টাকা ৭১ পয়সা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নতুন এ মূল্য ঘোষণা করে বিইআরসি। নতুন দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।

তবে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে জেট ফুয়েলের দাম কমানো হয়েছে। প্রতি লিটারের দাম ১ দশমিক ১৮৮২ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ১৬৩৭ ডলার নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত মাসেও জেট ফুয়েলের দাম সমন্বয় করেছিল বিইআরসি। তখন অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জ্বালানির দাম ১৬৫ টাকা ৬৫ পয়সা থেকে বাড়িয়ে ১৮২ টাকা ৭১ পয়সা নির্ধারণ করা হয়।

একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটের জ্বালানির দামও সমন্বয় করা হয়েছিল।

সর্বশেষ সংবাদ

চীনে শি চিনপিংয়ের ক্ষমতা আরও সংহত, উদ্ভাবনী অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ

চীনের রাজনীতিতে আরও শক্তিশালী অবস্থান তৈরি করেছেন প্রেসিডেন্ট শি চিনপিং। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সম্মেলন ‘ফিফথ প্লেনাম’-এ দলীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ