spot_img

ট্রাম্পের প্রেসিডেন্সি পুরোপুরি ভেঙে পড়েছে, ইরান যুদ্ধ নিয়ে বিস্ফোরক মন্তব্য ডেমোক্র্যাট গভর্নরের

অবশ্যই পরুন

ইরানের বিরুদ্ধে যুদ্ধংদেহী নীতি, বিতর্কিত শুল্ক আর নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি ব্যয়—সব মিলিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব নিয়ে তীব্র সমালোচনা করেছেন কেন্টাকির ডেমোক্র্যাট গভর্নর অ্যান্ডি বেশিয়ার। তাঁর দাবি, ইরানবিষয়ক ট্রাম্পের নীতি তাঁর জীবদ্দশায় দেখা সবচেয়ে খারাপ পররাষ্ট্রনীতি। এমনকি ট্রাম্পের প্রেসিডেন্সি পুরোপুরি ভেঙে পড়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন বেশিয়ার। তাঁর মতে, মঙ্গলবার অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে মার্কিন ভোটাররা ট্রাম্প ও তাঁর প্রশাসনের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন।

বেশিয়ার বলেন, মধ্যবর্তী নির্বাচন নিঃসন্দেহে বর্তমান প্রেসিডেন্টের প্রতি এক ধরনের গণভোট ছিল। এই নির্বাচনের ফলাফল থেকে ডেমোক্র্যাটদেরও শিক্ষা নিতে হবে। এখন তাদের প্রমাণ করতে হবে, নিজেদের নীতির মাধ্যমে দেশের অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির উন্নতি ঘটানো সম্ভব।

ট্রাম্পের অর্থনৈতিক নীতির সমালোচনা করে কেন্টাকির গভর্নর বলেন, তাঁর শুল্কনীতি আমাদের জীবদ্দশায় দেখা সবচেয়ে বাজে অর্থনৈতিক নীতি। অন্যদিকে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ তাঁর সময়ের সবচেয়ে খারাপ পররাষ্ট্রনীতি।

তিনি আরও অভিযোগ করেন, পেট্রল, ডিজেল ও চিকিৎসাসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে মানুষের বাড়তি ব্যয়ের চাপ কমাতে ট্রাম্পের কোনো কার্যকর পদক্ষেপ নেওয়ার আগ্রহ নেই।

বেশিয়ারের এই মন্তব্য এমন এক সময়ে সামনে এলো, যখন মধ্যবর্তী নির্বাচনের ফলাফল ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। নির্বাচনে রিপাবলিকানদের বিপর্যয়ের পর ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক ও পররাষ্ট্রনীতি নিয়ে ডেমোক্র্যাটদের সমালোচনা আরও জোরালো হচ্ছে।

তবে শুধু ট্রাম্পের সমালোচনা করাই যথেষ্ট নয় বলে মনে করেন বেশিয়ার। তাঁর মতে, জনগণের আস্থা অর্জন করতে হলে ডেমোক্র্যাটদের বিকল্প নীতির কার্যকারিতাও প্রমাণ করতে হবে। পার্সটুডে

সর্বশেষ সংবাদ

বাড়লো বিমানে ব্যবহৃত জেট ফুয়েলের দাম

ফের বাড়ানো হলো বিমানে ব্যবহৃত জেট ফুয়েলের দাম। নভেম্বর মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে ব্যবহৃত প্রতি লিটার জেট ফুয়েলের দাম...

এই বিভাগের অন্যান্য সংবাদ