spot_img

দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে এলজিপির দাম বাড়ানো হয়েছে: তথ্য উপদেষ্টা

অবশ্যই পরুন

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে সরকার এলপিজি গ্যাসের দাম বাড়িয়েছে।

মঙ্গলবার (০৩ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, আমদানি নির্ভর ও দেশে উৎপাদিত পণ্যের ভর্তুকি এক নয় এবং আমদানি নির্ভর পণ্যে ভর্তুকি দেওয়ার সামর্থ্য সরকারের ক্রমাগত কমছে। বর্তমানে প্রতি ইউনিট এলএনজি ৩০ ডলার দরে কিনতে হচ্ছে, যা আগের তুলনায় দ্বিগুণ।

তিনি বলেন, জিনিসপত্রের দাম বাড়ায় সরকার মজুরি নিয়ে শ্রমিকদের দাবির ব্যাপারে একমত। কিন্তু মজুরি বোর্ড গঠন করার পরও যারা আন্দোলন করছে তারা শ্রমিক নয়।

তিনি আরও বলেন, এই সরকার যাতে ভালোভাবে দেশ পরিচালনা করতে না পারে সেই চেষ্টা শেখ হাসিনা পুরো সময় জুড়েই করে যাবে। সরকার কঠোরভাবে তা প্রতিহত করবে।

সর্বশেষ সংবাদ

কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের নেতৃত্বে হুমায়ুন কবির

কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলন (সিএইচওজিএম) সামনে রেখে অ্যান্টিগুয়া ও বারবুডার সেন্ট জনসে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের...

এই বিভাগের অন্যান্য সংবাদ