spot_img

ইউক্রেনের পাইপলাইন দিয়ে ইউরোপে রুশ গ্যাস সরবরাহ ফেরাতে উদ্যোগ যুক্তরাষ্ট্রের

অবশ্যই পরুন

শীতের মৌসুম শুরু হওয়ার পূর্বেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি খাতে যুদ্ধবিরতি নিশ্চিত করার আলোচনার অংশ হিসেবে ইউক্রেনের ভূখণ্ড দিয়ে ইউরোপে রুশ প্রাকৃতিক গ্যাস সরবরাহ পুনরায় চালুর পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ওয়াশিংটনের এই প্রস্তাব ইউরোপের বিভিন্ন দেশের রাজধানীতে বিরোধিতার মুখে পড়েছে।

যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনের মধ্য দিয়ে যাওয়া পাইপলাইন ব্যবহার করে ইউরোপে রুশ গ্যাস বিক্রির পরিকল্পনাকে সমর্থন করছে ওয়াশিংটন।

শীত মৌসুম আসার আগেই মস্কো ও কিয়েভের মধ্যে জ্বালানি অবকাঠামো ঘিরে একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বৃহত্তর আলোচনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

গত সেপ্টেম্বরে, মস্কো ও কিয়েভ সফরের সময় মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ আলোচনায় এ প্রস্তাব উত্থাপন করেন।

আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ইউরোপে রুশ গ্যাস বিক্রি করা হবে যুক্তরাষ্ট্রের একটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে। এর ফলে ইউরোপীয় নিষেধাজ্ঞা এড়িয়ে গ্যাস সরবরাহ পুনরায় চালুর সুযোগ তৈরি হতে পারে।

এ উদ্যোগে মার্কিন বিনিয়োগকারীদের জন্যও বড় অঙ্কের মুনাফার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিরা। তবে ইউরোপীয় দেশগুলোর আপত্তির কারণে পরিকল্পনাটি বাস্তবায়নের পথে রাজনৈতিক ও কূটনৈতিক বাধা রয়েছে।

সর্বশেষ সংবাদ

চিফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সঙ্গে আজ সোমবার জাতীয় সংসদ ভবনে তার কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত...

এই বিভাগের অন্যান্য সংবাদ