spot_img

জনপ্রত্যাশা অনেক, ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অবশ্যই পরুন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীর কাছে জনগণের প্রত্যাশা অনেক। সবধরনের ভয়ভীতি, পক্ষপাতিত্ব উপেক্ষা করে আইনি সেবা ও সুরক্ষা দিয়ে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজশাহী পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই-২০০৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের অগ্রাধিকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে স্বস্তি ফেরানো এবং দেশে শান্তি প্রতিষ্ঠা।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, প্রচলিত অপরাধের পাশাপাশি সাইবার অপরাধ, মানবপাচার ও আর্থিক জালিয়াতি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এজন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। নিরপরাধ ব্যক্তির অধিকার সুরক্ষিত রাখার ওপরও গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সর্বশেষ সংবাদ

স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তনের পরিকল্পনা সরকারের: স্বাস্থ্যমন্ত্রী

বিগত ১৭ বছরে ধ্বংস হওয়া স্বাস্থ্য খাতে আগামী দুই বছরের মধ্যে বৈপ্লবিক পরিবর্তন আনার পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ