spot_img

নেতানিয়াহুকে ঠেকাতে আইজেনকোটের সঙ্গে জোট হতে পারে আরব দলগুলোর

অবশ্যই পরুন

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে আরব-নেতৃত্বাধীন দলগুলো ১৯টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট কিংবা বিরোধী নেতা গাদি আইজেনকোটের জোট—কোনোটির পক্ষেই আরব দলগুলোর সমর্থন ছাড়া সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা কঠিন হতে পারে।

স্বাধীন সাংবাদিক ও দ্য প্যালেস্টাইন ল্যাবরেটরি বইয়ের লেখক অ্যান্টনি লোয়েনস্টাইন আল জাজিরাকে বলেছেন, গত কয়েক বছরে আরব সম্প্রদায়গুলোর পরিস্থিতির অবনতি হওয়ায় ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকেরা নির্বাচনে অংশ নিচ্ছেন।

লোয়েনস্টাইনের ভাষ্য, আরব অধ্যুষিত এলাকাগুলোতে অপরাধের হার ব্যাপকভাবে বেড়েছে। অথচ এ সমস্যা মোকাবিলায় ইসরায়েলি রাষ্ট্র কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, ইসরায়েলে বসবাসরত তাঁর ফিলিস্তিনি বন্ধুরা বর্তমান রাজনৈতিক বিকল্পগুলোকে খুব একটা ভালো মনে করেন না। তবে তাঁদের অনেকে নেতানিয়াহুর আরও চার বছরের শাসনের চেয়ে বিকল্প নেতৃত্বকে ভালো মনে করছেন।

লোয়েনস্টাইনের মতে, আরব দলগুলোর সঙ্গে আইজেনকোটের জোট গঠনের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। তবে এ ক্ষেত্রে বড় প্রশ্ন হলো, আইজেনকোট ও তাঁর ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগীরা সরকারে আরব দলগুলোর অংশগ্রহণ মেনে নেবেন কি না।

আইজেনকোট এখন পর্যন্ত আরব দলগুলোর সঙ্গে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করেছেন। তাঁর যুক্তি, দুই পক্ষের রাজনৈতিক মূল্যবোধে মৌলিক পার্থক্য রয়েছে।

লোয়েনস্টাইন মনে করেন, শেষ পর্যন্ত এমন কোনো জোট সরকার গঠিত হলেও তা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। ফলে আরব দলগুলোর আসনসংখ্যা সরকার গঠনের সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠলেও, তাদের সমর্থন আদায় এবং স্থিতিশীল সরকার গঠন—দুটিই বড় চ্যালেঞ্জ হয়ে থাকতে পারে। আল জাজিরা

সর্বশেষ সংবাদ

উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের সামগ্রিক উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী ও দেশে বসবাসকারী সকল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ