spot_img

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে তেহরানে সৌদি-পাকিস্তান-তুরস্কের বৈঠক

অবশ্যই পরুন

ইরান নিয়ে নিজেদের অবস্থানে কোনো পরিবর্তন আনেনি যুক্তরাষ্ট্র। তেহরানে মক্কা প্যাক্টভুক্ত দেশগুলোর বৈঠক নিয়েও এখন পর্যন্ত সরাসরি কোনো প্রতিক্রিয়া জানায়নি ওয়াশিংটন। খবর আল-জাজিরার।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেন, ইরান পরিস্থিতি নিয়ে এখনো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই সিদ্ধান্ত নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের স্বার্থে যা ভালো হবে, তিনি সেই অনুযায়ী পদক্ষেপ নেবেন।

মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরানের ওপর নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের কারণে দেশটির অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব চাপ কাজে আসছে বলেও মনে করছে ওয়াশিংটন।

এ ছাড়া ‘অপারেশন এপিক ফিউরি’র মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ইরানের সেনাবাহিনী কার্যত অকার্যকর হয়ে পড়েছে, নৌবাহিনী ধ্বংস হয়েছে এবং বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও আর কার্যকর অবস্থায় নেই।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই মধ্যপ্রাচ্য নিজেদের সমস্যা সমাধান করতে সক্ষম: পেজেশকিয়ান

মধ্যপ্রাচ্যের দেশগুলো যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর না করেই নিজেদের আঞ্চলিক সমস্যার সমাধান করতে সক্ষম বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ...

এই বিভাগের অন্যান্য সংবাদ