spot_img

ক্যাম্প ন্যুতে বার্সেলোনাকে হারিয়ে ইতিহাস গড়ল রিয়াল মাদ্রিদ

অবশ্যই পরুন

লা লিগায় মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সোলোনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সংস্কার শেষে ২০২৪ সালের নভেম্বরে ন্যু ক্যাম্পে ফেরার পর প্রথমবার ঘরের মাঠে হারল কাতালান জায়ান্টরা।

রিয়ালের কাছে হারার আগে ন্যু ক্যাম্পে ১৮টি লিগ ম্যাচ খেলে সবগুলোই জিতেছিল বার্সা। ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার চার মিনিট আগে এমবাপের গোলটি ছিল বেশ সৌভাগ্যজনক। স্বাগতিক ডিফেন্ডার জেরার্ড মার্তিন রিয়ালের ইয়াও দিওমান্দের নিচু ক্রস ক্লিয়ার করার চেষ্টা করেছিলেন। কিন্তু ফরাসি ফরোয়ার্ডের গায়ে লেগে গোলকিপার জোয়ান গার্সিয়ার পাশ দিয়ে জালে ঢুকে পড়ে বল।

​দ্বিতীয়ার্ধের ১৬ মিনিটের মাথায় বার্সেলোনার সমতা ফেরানো গোলটি আসে। পেদ্রির বাড়ানো বল পেয়ে অধিনায়ক রাফিনিয়া জুড বেলিংহ্যামের পায়ের ফাঁক দিয়ে শট নিয়ে দূরের কোণ দিয়ে বল জালে পাঠান।

যখন মনে হচ্ছিল ম্যাচটি ড্রয়ের দিকে যাচ্ছে, তখন মাঝমাঠ থেকে বেলিংহ্যামের দারুণ দক্ষতায় একটি আক্রমণ শুরু হয়। বদলি খেলোয়াড় এদুয়ার্দো কামাভিঙ্গা বল নিয়ে সামনে এগিয়ে যান এবং এমবাপের দিকে বল বাড়িয়ে দেন। ফরাসি তারকা খালি জালে বল ঠেলে গোল করেন।

আজকের ম্যাচের মাধ্যমে বার্সার লক্ষ্য ছিল লা লিগার শুরুর দিকেই একটানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড গড়া। তারা যদি আজকের ম্যাচটি জিতত তাহলে টানা ১০ ম্যাচে জয়ের অন্যবদ্য রেকর্ড গড়ত।

রিয়াল মাদ্রিদ ১৯৬৮-৬৯ মৌসুমের প্রথম ৯টি ম্যাচের সবগুলোতে জয় পেয়েছিল। বার্সা এবার তাদের স্পর্শ করলেও শেষ পর্যন্ত রিয়ালকে টপকে যেতে পারল না হেনসি ফ্লিকের শিষ্যরা।

একই সঙ্গে এল ক্লাসিকোতে জয়-পরাজয়ের ব্যবধানে এগিয়ে গেল রিয়াল। এই ম্যাচের আগে দুই দল ২৬৪টি ম্যাচ খেলে ১০৬টি করে জয় এবং ৫২টি ড্র করেছিল। ২৬৫তম এল ক্লাসিকো খেলতে নেমে রিয়াল ১০৭টি জয়ে এগিয়ে গেল। ১০৬ জয় নিয়ে পিছিয়ে পড়ল বার্সা।

গোলের হিসাবে রিয়াল ৪৪৬টি গোল করেছে। অন্যদিকে বার্সেলোনা ৪৪২ বার জালে বল জড়িয়েছে। ফলে সামগ্রিক হিসাবে রিয়াল চার গোলের ব্যবধানে এগিয়ে আছে।

সর্বশেষ সংবাদ

মানবতাবিরোধী অপরাধ: আ. লীগের ৭ শীর্ষ নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ শীর্ষ নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দিয়েছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ