spot_img

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী

অবশ্যই পরুন

মাদ্রাসায় বলাৎকার ও অশালীন কর্মকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। মাদ্রাসার মতো পবিত্র শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের গর্হিত কাজ কোনোভাবেই বরদাশত করা হবে না বলে জানিয়েছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল ও জাতীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন ধর্মমন্ত্রী। সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, মাদ্রাসার মতো পবিত্র স্থানে যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় ঘটনা আর না ঘটে, সে বিষয়ে ইমামদের সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিকতা, শৃঙ্খলা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ইমামদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, কোনো মহল যেন উসকানি দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় ইমামদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, জুমার খুতবায় মাদক, সন্ত্রাস ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জোরালো বক্তব্য তুলে ধরতে হবে। সমাজে ইমামদের গ্রহণযোগ্যতা ও প্রভাব রয়েছে। এ অবস্থান কাজে লাগিয়ে মানুষকে অন্যায়, অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ইমামদের ভূমিকা রাখতে হবে।

সম্মেলনে ইমামদের বেতন-ভাতা বৃদ্ধি এবং পেশাগত বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরেন জাতীয় ইমাম সমিতির নেতারা। তাদের এসব সমস্যা সমাধানের বিষয়টিও আলোচনায় উঠে আসে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জাতীয় ইমাম সমিতির এ ত্রি-বার্ষিক কাউন্সিলে সংগঠনের বিগত দিনের কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি জাতীয় অগ্রযাত্রায় আলেম-ওলামা ও ইমামদের ভূমিকা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সর্বশেষ সংবাদ

ইরানি নেতাদের হত্যা বন্ধের নির্দেশ দিলেন ট্রাম্প

ইরানের শীর্ষ নেতৃত্ব ও সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস করার দাবি করে তিনি বলেছেন, তেহরানের সঙ্গে আলোচনার জন্য এখন কাকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ