spot_img

সৌদির রাজধানী লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, সতর্কতা জারি

অবশ্যই পরুন

সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। তবে, সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদের আকাশে হুতির ছোড়া সেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) আল জাজিরার খবরে এ তথ্য তুলে ধরা হয়।

এ ঘটনার আগে রাজধানী রিয়াদসহ দেশটির নাজরান ও ওয়াদি আল-দাওয়াসির অঞ্চলে জরুরি সতর্কতা জারি করেছিল সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। পরে তিনটি অঞ্চলেই বিপদ কেটে যাওয়ার কথা জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র জানান, রাজধানী রিয়াদের দিকে হুতির ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

আর্টেমিস-৩ মিশনের পরিকল্পনা প্রকাশ, ইতিহাসের জটিল মহাকাশ অভিযানের প্রস্তুতির ঘোষণা
এর আগে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ পৃথক পোস্টে জানায়, জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে রিয়াদ, নাজরান ও ওয়াদি আল-দাওয়াসিরে সতর্কবার্তা জারি করা হয়েছে। সম্ভাব্য বিপদের বিষয়ে বাসিন্দাদের সতর্ক করার পাশাপাশি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বানও জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ পরে জানায়, তিনটি অঞ্চলেই বিপদ কেটে গেছে। তবে বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করতে এবং ভিড় জমানো বা ছবি-ভিডিও ধারণ করা থেকে বিরত থাকতে বলেছে বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট দেশটির পূর্বাঞ্চলে একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করার কথাও জানিয়েছিল।

সর্বশেষ সংবাদ

৮টি যুদ্ধ থামিয়েছি, তবু পেলাম না নোবেল: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে নির্বাচনী সমাবেশে আবারও ভারত-পাকিস্তান সংঘাত থামানোর কৃতিত্ব দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার...

এই বিভাগের অন্যান্য সংবাদ