spot_img

জিম্বাবুয়েকে হেসেখেলে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান

অবশ্যই পরুন

একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ হেসেখেলেই পার করে দিল আফগানিস্তান। দুই দিন আগে বাংলাদেশ যেভাবে হেরেছিল, প্রায় একই পথ ধরে এবার হারল জিম্বাবুয়ে। শুক্রবার (২৩ অক্টোবর) শারজায় সিরিজের ফাইনালে জিম্বাবুয়েকে ১৬৯ রানে অলআউট করে সহজ রান তাড়ায় ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে গেছে আফগানিস্তান।

এর আগে ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশকে ১৬০ রানে আটকে দিয়েও আফগানরা জিতেছিল ৭ উইকেটে। সে দিন তাওহিদ হৃদয়দের বিপক্ষে রান তাড়া করতে লেগেছিল ৩৫.৩ বল, আজ সিকান্দার রাজাদের বিপক্ষে ৩৪.৩ ওভার। এরও আগে, সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের দেওয়া ২৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৬ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।

১৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে টুর্নামেন্টে আজ নিজের দ্বিতীয় ফিফটি হাঁকিয়েছেন ইব্রাহিম জাদরান। অধিনায়ক রহমত শাহের সঙ্গে তার ৮২ রানের জুটি দলকে জয়ের বন্দরের কাছাকাছি নিয়ে যায়। হাসমতউল্লাহ শহীদি ৩৫তম ওভারে জয়সূচক বাউন্ডারি হাঁকানোর সময় ইব্রাহিম জাদরান ৭০ রানে অপরাজিত ছিলেন।
​
জিম্বাবুয়ের ব্যাটিং ইনিংসে বল ও ফিল্ডিং হাতে আফগানিস্তান শুরু থেকেই নিয়ন্ত্রণ বজায় রাখে। তাতে তাদের রান তাড়ার কাজটি বেশ সহজ হয়ে যায়।

​৪১ রানে ৩ উইকেট শিকার করে আফগানিস্তানের সেরা বোলার ছিলেন রশিদ খান। এর মাধ্যমে তিনি ওয়ানডে ক্রিকেটে টানা ছয় ইনিংসে কমপক্ষে তিনটি করে উইকেট শিকারের বিরল রেকর্ডে দ্বিতীয় বোলার হিসেবে নাম লেখালেন। এর আগে আফগানিস্তানের পেস ত্রয়ী এবং অভিজ্ঞ অফস্পিনার মোহাম্মদ নবী জিম্বাবুয়ের প্রথম ছয় উইকেট তুলে নিয়ে তাদের জন্য জীবন দুর্বিষহ করে তোলেন।

বাঁহাতি পেসার ফজলহক ফারুকী, অফস্পিনার নবী ও পেসার বিলাল সামি দুটি করে উইকেট নেন।

আর ওয়ানডের ১ নম্বর অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই একটি উইকেট লাভ করেন।

সর্বশেষ সংবাদ

ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করলেন মেলানিয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী এবং দেশটির ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ খেরসনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন।...

এই বিভাগের অন্যান্য সংবাদ