spot_img

দখলকৃত পশ্চিম তীরে সহিংসতা নিয়ে ইসরায়েলকে সতর্ক করলো যুক্তরাষ্ট্র

অবশ্যই পরুন

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ঠেকাতে দেশটির সরকারকে আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (১৭ অক্টোবর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ কথা জানান। খবর রয়টার্সের।

রুবিও বলেন, এসব হামলার দৃশ্য এবং সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। এ ধরনের ঘটনা কঠোরভাবে দমন করতে ইসরায়েলকে বারবার আহ্বান জানানো হচ্ছে বলেও জানান তিনি।

আমেরিকান ফটোসাংবাদিক হেইডি লেভিনকে একাধিক ব্যক্তির আক্রমণের ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর তিনি সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন। শুক্রবারের ওই ঘটনায় আহত অন্তত দুজনের মধ্যে লেভিন একজন ছিলেন। ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালালে এই ঘটনাটি ঘটে।

বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী জানান, অধিকৃত পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের পাশাপাশি ফ্রান্সের একজন মেয়রও হামলার শিকার হয়েছেন।

রুবিও আরও জানান, আলোকচিত্রী হেইডি লেভিনের ওপর হামলাসহ পুরো ঘটনার বিষয়ে খোঁজ নিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। উজবেকিস্তানের উদ্দেশে বিমানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে রুবিও বলেন, রোববারের মধ্যে জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে এ বিষয়ে তথ্য পাওয়ার আশা করছেন।

ইসরায়েলি বসতি পর্যবেক্ষণকারী সংস্থা ‘ইয়েশ দিন’-এর তথ্য অনুযায়ী, বার্ষিক জলপাই সংগ্রহের মৌসুম শুরুর সময় অর্থাৎ ২৭ সেপ্টেম্বর থেকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর অন্তত ১৭০টি হামলা চালিয়েছেন ইসরায়েলি বসতি স্থাপনকারীরা।

সর্বশেষ সংবাদ

আটলান্টা ইউনাইটেডকে ৩-১ এ হারালো ইন্টার মায়ামি

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির দুর্দান্ত জোড়া গোলে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ৩-১ ব্যবধানের সহজ জয় পেয়েছে ইন্টার...

এই বিভাগের অন্যান্য সংবাদ